শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। এস সি ই আর টি’র মাধ্যমে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। স্নাতক শিক্ষক পদে নিযুক্তি পত্র বিলি অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
দীর্ঘ প্রতিক্ষার অবসান। উৎসবের প্রাক মুহূর্তে শিক্ষক পদে নিযুক্তি পত্র পেলেন ১৪৫২ জন। বুধবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে অফার বিলি করা হয়। এদিন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য ৭৬৬ জন স্নতাক শিক্ষক ও নবম দশম শ্রেণী জন্য ৬৮৬ জন স্নাতক শিক্ষক নিয়োগের নিয়োগ পত্র দেওয়া হয়।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডঃ মিলিন্দ রামটেকে, এস সি ই আর টি-র অধিকর্তা,মাধ্যমিক ও বুনিয়াদি শিক্ষা অধিকর্তা সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আর্থিক অবস্থার কারণে কোনো মেধাবীর স্বপ্ন যাতে চলে না যায়। তিনি বলেন শিক্ষা দানের পদ্ধতিও পাল্টে যাচ্ছে। প্রযুক্তিও বদলাচ্ছে। শিক্ষার্থীদের চাহিদাও বদলাচ্ছে। তাই শিক্ষক- শিক্ষিকাদের নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিত বাড়িয়ে তুলতে হবে। অফারপ্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকতাকে শুধুমাত্র একটা চাকরি হিসেবে দেখবেন না। এটাকে মহান দায়িত্ব হিসেবে দেখবেন।
এদিন মুখ্যমন্ত্রী নিয়োগ পত্র তুলে দেন ১৪৫২ জনের হাতে। উৎসবের মুহূর্তে অফার পেয়ে খুশি ছেলে- মেয়েরা।


















