সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • আক্রান্ত তিপ্রা মথার প্রার্থী সহ তিন, অভিযোগ গুলিও ছুঁড়ে আক্রমণকারীরা!
Image

আক্রান্ত তিপ্রা মথার প্রার্থী সহ তিন, অভিযোগ গুলিও ছুঁড়ে আক্রমণকারীরা!

চললো গুলি। আক্রান্ত তিপ্রা মথার প্রার্থী সহ তিনজন।উত্তেজনা। আক্রান্তদের আনা হয় গোমতী জেলা হাসপাতালে। একেবারে নির্বিঘ্নে সম্পন্ন হয়নি এ ডি সি ভিলেজ কমিটির ভোট গ্রহণ।ভোট চলাকালীন দুপুরে আচমকা উত্তেজনা ছড়ায় উদয়পুর মহকুমার মহারানী ওয়ারেংবাড়ি এলাকায়। জানা গেছে, স্থানীয় একটি ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলেন তিপ্রা মথার এক প্রার্থী সহ কর্মীরা। অভিযোগ আচমকা গাড়ি করে অমরপুরের দিক থেকে কয়েকজন বহিরাগত আসে। অভিযোগ তাদের কাছে ছিল বন্দুকও। বহিরাগতরা তিপ্রা মথার প্রার্থী সহ কর্মীদের আক্রমণ করে ইট-পাটকেল দিয়ে। আরও অভিযোগ গুলিও ছুঁড়ে। বহিরাগতদের আক্রমণে আহত হন তিপ্রা মথার প্রার্থী সহ তিনজন। ঘটনায় খচিন্দ্র রিয়াং নামে এক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন নাইথক জমাতিয়া এবং উদয়রাম রিয়াং। তাদের সঙ্গে সঙ্গে আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুটে আসেন তিপ্রা মথার প্রচুর কর্মী- সমর্থক।

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কি কারণে বহিরাগতরা সেখানে আসে, পুরো ঘটনার তদন্ত করছে পুলিস।

Related Posts

Scroll to Top