সমাপ্ত হল অষ্টম নর্থ ইস্ট পেনকাক সিলাট চ্যাম্পিয়নশিপ। তিন ব্যাপি এই চ্যাম্পিয়নশিপের সমাপ্তি হয় শনিবার।আগরতলার এনএসআরসিসি তে হয় এই প্রতিযোগিতা । আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় ও প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশ নেন। তিন দিন ধরে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, পদ্মশ্রী প্রাপক জিমন্যাস্ট দীপা কর্মকার, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা-সহ বিশিষ্ট অতিথিরা। এদিন উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ভাষণে খেুলধূলা্র মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মন্ত্রী এদিন বলেন, প্রধান মন্ত্রীর প্রচেষ্টায় আজ উত্তর পূর্বাঞ্চল অনেক ধাপ এগিয়ে গেছে।.
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দের একই মঞ্চে এনে এই ধরনের প্রতিযোগিতা আঞ্চলিক ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মণে করছেন ক্রীড়া মন্ত্রীরা।




















