সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

শহর সাজিয়ে তুলতে একাধিক পদক্ষেপ নিগমের

দুর্গোৎসবকে সামনে রেখে শহরকে সাজিয়ে তুলতে একাধিক পদক্ষেপ আগরতলা পুর নিগমের । বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক হয় নিগমের। ।বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার সাজু ওয়াহিদ , বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের সংস্কার, আলোর ব্যবস্থা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মেয়র দীপক মজুমদার জানান, দুর্গোৎসবের সময় পুর নিগম এলাকায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক লোক নিয়োগ করা হবে। পাশাপাশি, দর্শনার্থীদের যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।রাজ্য সরকারের পক্ষ থেকেও দুর্গোৎসবকে কেন্দ্র করে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার এর কাজ সম্পন্ন করার পাশাপাশি রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শহরের বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও যাতে স্বাচ্ছন্দ্যে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করাই লক্ষ্য।
প্রতিবছরের মতো এবছরও শহরের পুজোগুলির মধ্যে পরিচ্ছন্নতা ও অন্যান্য ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘শারদ সম্মান’ প্রদান করা হবে বলে জানান মেয়র।

Related Posts

Scroll to Top