• হোম
  • জেলার খবর
  • ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাণীবাড়ি চা-বাগানের শ্রমিকরা কর্মবিরতিতে
Image

ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাণীবাড়ি চা-বাগানের শ্রমিকরা কর্মবিরতিতে

সমস্যার কথা বারকয়েক জানানো হলেও সুরাহা হচ্ছে না। অভিযোগ সমস্যা চা-বাগান ম্যানেজারের গোছরে নেওয়া হলেও কোন কর্ণপাত করছেন না বহুদিন ধরে। বাধ্য হয়ে মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করলেন ধর্মনগর মহকুমার রাণীবাড়ি চা-বাগানের শ্রমিকরা। বাগান শ্রমিকদের অভিযোগ, বাগানের শ্রমিকদের সন্তান অসুস্থ হলে চিকিৎসার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে ৩০০ টাকার বেশি আর্থিক সহায়তা পাওয়া যায় না। অথচ চিকিৎসকের ভিজিটের জন্যই ২০০ টাকার বেশি খরচ হয়। ফলে সন্তানদের যথাযথ চিকিৎসা করানো তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়ছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর নির্মাণ নিয়েও অভিযোগ তুলেছেন শ্রমিকরা।, দীর্ঘদিন ধরে যে জায়গায় তাঁরা বসবাস করছেন,সেই জায়গায় সরকারি প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করতে গেলেও বাগানের ম্যানেজার অজয় সিং বাধা দিচ্ছেন।শ্রমিকদের আরও অভিযোগ, তাঁরা বহু বছর ধরে বাগানের জমিতে বসবাস করে আসছেন। শ্রমিকদের আরও অভিযোগ বছরের পর বছর ধরে বাগানে বসবাস করে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। একাধিকবার ম্যানেজারের কাছে দাবি জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।এদিন শ্রমিকরা তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাগানের ম্যানেজার অজয় সিংকে অপসারণের দাবিতে সরব হন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন।
শ্রমিকদের অভিযোগগুলির বিষয়ে রানীবাড়ি চা বাগান ম্যানেজার অজয় সিংয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এখন দেখার শ্রমিক আন্দোলনের চাপে পড়ে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে কিনা?

Related Posts

Scroll to Top