• হোম
  • বিশ্ব
  • বিপদে এবারওপাশে ভারত !নেপালে পাঠানো হয় ৬২টন জরুরি ত্রাণসামগ্রী!
Image

বিপদে এবারওপাশে ভারত !নেপালে পাঠানো হয় ৬২টন জরুরি ত্রাণসামগ্রী!

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত বহু দেশকে আগেও সাহায্য করেছে ভারত। ফের একবার মানবিক মুখ দেখাল ভারত। নেপালে ৬২ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়ে দেওয়া হল। হিমালয়ের দেশে সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া প্রথম প্রধান দেশ ভারত। নেপালে হড়পা বানে বিপর্যয়ের পর শুক্রবারই পৌঁছে দেওয়া হয় ত্রাণ। এই বিষয়টি বিপদের সময় ভারতের ‘ফার্স্ট রেসপন্ডার’ বা ‘প্রথম সাড়া প্রদানকারী’ হিসেবে পরিচিতিকে আরও সুদৃঢ় করল। তুরস্ক, সিরিয়া থেকে শুরু করে মায়ানমার, শ্রীলঙ্কা ও ভেনিজুয়েলার মতো দুর্যোগকবলিত দেশগুলিতে এর আগে সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা ছিল ভারতের। শুক্রবার সন্ধ্যায়  ভারত তিনটি বিমানে ৬২ টন ত্রাণসামগ্রী পাঠায় নেপালে।  এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন-সহ আরও বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা তখনও সহায়তা পাঠানোর প্রস্তুতি শুরু করে। দুর্যোগের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেন, শোক প্রকাশ করেন এবং জানান যে ভারত  সব ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত।  ভারত তিনটি বিশেষ বিমানে মাধ্যমে ৬২ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। প্রথম বিমানটি-ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে ১০ টন ওজনের অস্থায়ী আশ্রয়সামগ্রী, কম্বল, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনীয় সামগ্রী , সোলার ল্যাম্প এবং মেডিসিন বহন করে নিয়ে যায়। দ্বিতীয় বিমানটি—একটি সি-১৭ ৩৭.৫ টন সামগ্রী নিয়ে যায়; এর মধ্যে ছিল ২৮.৫ টন ত্রাণসামগ্রী। শুক্রবার আরও ১০ টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় একটি বিমান নেপালের উদ্দেশে রওনা হয়।নেপালে এখন শুধুই হাহাকার।  যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।  ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যু  মিছিল।

Related Posts

Scroll to Top