নতুন সর্বভারতীয় টিম গঠিত হল বিজেপি সভাপতি নিতীন নবীনের। নতুন ভাবে গঠিত হওয়া টিমে একাধিক নতুন মুখ। সোমবারই প্রকাশ করা হয় জাতীয় পদাধিকারীদের নতুন তালিকা।টিমে রয়েছেন ১২ জন মহিলা নেত্রী। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি হিসেবে নিতীন নবীন দায়িত্ব নেওয়ার প্রায় ৭ মাস পর গঠিত হল টিম। কোষাধ্যক্ষ হলেন পীযূষ গোয়েল। বিজেপির আই টি সেলের দায়িত্ব দেওয়া হল দীপক মাহাস্কে-কে। বিজেপির নতুন সাধারণ সম্পাদকের হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। দলের অন্যতম পরিচিত মুখ স্মৃতি ইরানি দীর্ঘদিন ধরে বিজেপির জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে আটজনকে। এর মধ্যে রয়েছেন ভিনোদ তাওড়ে এবং সুনীল বনসল।টিমে আছেন সঞ্জয় ভাটিয়া, মধ্যপ্রদেশের ওবিসি নেতা গজেন্দ্র পটেল,প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদী, রাজস্থানের প্রাক্তন সভাপতি সতীশ পুনিয়া। সর্বভারতীয় সহ সভাপতি হলেন রাম মাধব ,বসুন্ধরা রাজে সিন্ধিয়া।




















