সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

উৎসবে নেই মজুরি,ক্ষুব্ধ শ্রমিকদের পথ অবরোধ!

উৎসবেও মিলছে না বকেয়া রেগার মজুরি।বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নামে। ষষ্ঠীর দিন খোয়াই আগরতলা বিকল্প জাতীয় সড়কের ছনখলায় পথ অবরোধ করে রেগা শ্রমিকরা।

উৎসবের আনন্দে মেতে উঠে গ্রাম ত্রিপুরার সকলে। কিন্তু ছেলে-মেয়েদের জন্য নতুন পোশাক কেনা থেকে শুরু করে সবকিছুতেই অর্থের প্রয়োজন। কিন্তু রেগার কাজ করেও অনেক দিন ধরে মিলছে না রেগার মজুরি। ফলে হতাশ রেগার শ্রমিকরা। এই অবস্থায় পারিশ্রমিক না পেয়ে আন্দোলনে নামলো রেগা শ্রমিকরা।শুক্রবার রেগা শ্রমিকরা প্রাপ্য মজুরি না পেয়ে আন্দোলনে শামিল হন।এদিন সকালে শ্রমিকরা খোয়াই– আগরতলা বিকল্প জাতীয় সড়কের ছনখলা এলাকায় সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় আটকে পড়েন দূরদূরান্তের যাত্রী সাধারণ । শারদ উৎসবের প্রাক্কালে এমন পরিস্থিতিতে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান খোয়াই পদ্মবিল ব্লকের আধিকারিক। অবরোধকারী সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

Related Posts

Scroll to Top