• হোম
  • আগরতলা
  • ত্রিপুরা ৮ বছরে তিন শতাধিক জাতীয়-আঞ্চলিক পুরস্কার পেয়েছে-মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা ৮ বছরে তিন শতাধিক জাতীয়-আঞ্চলিক পুরস্কার পেয়েছে-মুখ্যমন্ত্রী

সুশাসন, স্বচ্ছ দক্ষ প্রশাসনের জন্য ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা ৮ বছরে তিন শতাধিক জাতীয় ও  আঞ্চলিক পুরস্কার পেয়েছে। শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সরকারি বেসরকারি তরফে স্বাধীনতা দিবস পালিত হয়। রাজ্যেও সাড়ম্বরে উদযাপন করা হয়ে থাকে স্বাধীনতা দিবস। অন্যান্য বছরের মতো এবছরও স্বাধীনতা দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে। ৮০ তম স্বাধীনতা দিবসে রাজ্য স্তরের অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর পরে বিভিন্ন বাহিনীর প্ল্যাটুনের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।কুচকাওয়াজে অংশ নেন টি এস আর, আসাম রাইফেলস, পুলিস সহ বেশকিছু প্ল্যাটুন। পরে অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তথ্য সহকারে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সুশাসন,স্বচ্ছ দক্ষ প্রশাসনের জন্য ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা ৮ বছরে তিন শতাধিক জাতীয় ও  আঞ্চলিক পুরস্কার পেয়েছে। ইতিমধ্যে ২৬৮০০-র বেশি কৃষক অর্গানিক ফারমিং-র সঙ্গে যুক্ত হয়েছে।তিনি বলেন মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে ৩০ হাজারের উপর সুবিধাভোগীকে সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, মহিলা কলেজকে ত্রিপুরা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে। রাজ্যের উচ্চ শিক্ষার পরিসরকে আরও বিস্তৃত  করতে ৪ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন,মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ হাজারের উপর যুবক যুবতীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

Related Posts

Scroll to Top