তিন বছর ধরে পদ্মাপারে ১৫ আগস্ট আর পালিত হয় না জাতীয় শোক দিবস। সরকার পরিবর্তনের পরেও সরকারি ভাবে নেই জাতীয় শোক দিবসের অনুষ্ঠান। শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় পাকিস্তানের কারাগার থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান শাসনভার গ্রহণ করেন ১৯৭২ সালের ১২ জানুয়ারি। তিন বছর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে হত্যা করা হয় সপরিবারে। সেদেশের সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুথান ঘটিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ধানমন্ডি ৩২-এর বাসভবনে। এর পর থেকে বাংলাদেশে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস উদযাপন করা হতো। সেদেশের আওয়ামী লিগ সরকার জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে পালন করতো। কিন্তু ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে সরকারি তালিকা থেকে বাতিল করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে সে দেশের নির্বাচিত সরকারও এবছর পালন করেনি। এবছর ধানমন্ডি ৩২- এলাকায় জাতীয় শোক দিবস পালনের জন্য আওয়ামী লিগের সদস্যরা এসে জুলাই যোদ্ধাদের হাতে আক্রান্ত হন। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।




















