• হোম
  • দেশ
  • শিলং-এ কে এস ইউ -র র‍্যালিতে সহিংসতা: পর্যটকদের সাহায্যের জন্য হেল্প লাইন চালু করল মেঘালয় সরকার!
Image

শিলং-এ কে এস ইউ -র র‍্যালিতে সহিংসতা: পর্যটকদের সাহায্যের জন্য হেল্প লাইন চালু করল মেঘালয় সরকার!

শিলং-এ ক্রমবর্ধমান জননিরাপত্তা উদ্বেগের মধ্যে। পর্যটকদের সহায়তা করার জন্য মেঘালয় পর্যটন বিভাগ ২০ আগস্ট একটি টোল ফ্রি হেল্প লাইন নম্বর- ১৮০০-৫৯৯-২০২৬ চালু করেছে। খাসি স্টুডেন্টস ইউনিয়নের একটি বাইক রেলির সময় ব্যাপক সহিংসতার পর পর্যটন কর্মকর্তারা প্রয়োজনে এই হেল্প লাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পর্যটকদের। অভিযোগ, বুধবার থেকে শুরু হয়েছে মেঘালয়ের রাজধানীতে এই অস্থিরতা। অভিযোগ পাথর ছুঁড়ে যানবাহন ভাঙচুর এবং সাধারণ মানুষ ও যানবাহন চালকদের উপর আক্রমণ সংঘটিত করে বিক্ষোভকারীরা। দুস্ক্রুতকারীরা শিলং-এ  রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন কলোনিতে অবস্থিত স্বামী বিবেকানন্দ এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতেও ভাঙচুর চালায়।পূর্ব খাসি হিলসের পুলিস সুপার বিবেক সিয়েম নিশ্চিত করেছেন একাধিক আক্রমণের ঘটনা এবং সম্পত্তি নষ্ট হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল নিরাপত্তা রক্ষী।  

Related Posts

Scroll to Top