সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

জেলা সফরে রাজ্য নির্বাচন কমিশনার!

-ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তর জেলা সফর করলেন রাজ্য নির্বাচন কমিশনার। প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকও করেন তিনি।

এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন জেলা সফরে যাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী। সঙ্গে ছিলেন রাজ্য পুলিসের মহানির্দেশকও। বৃহস্পতিবার উত্তর জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। বৈঠকে ছিলেন রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, অবজারভার, এস পি ,এস ডি পি ও সহ অন্যান্য অফিসাররা।বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনার জানান, প্রস্তুতি নিয়ে পর্যালোচনা হয়েছে বৈঠকে। কমিশনের নির্দেশ মতো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা সেসব বিষয়ে আলোচনা হয়েছে। রিটার্নিং অফিসারদের কাজে নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

২৮ সেপ্টেম্বর সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। এখন দেখার সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ উত্তর জেলায় সম্পন্ন হয় কিনা?

Related Posts

Scroll to Top