ধর্মনগর শহরে কুশপুত্তলিকা পুড়লো বর্ণালী গোস্বামীর। দাবি উঠলো বর্ণালী গোস্বামীকে গ্রেপ্তারের।
২২ সেপ্টেম্বর ধর্মনগর কলেজে বর্ণালী গোস্বামীকে নিয়ে স্লোগান উঠেছিল গো ব্যাক। আর সেই স্লোগান দিয়েছিল শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা- কর্মীরা। অভিযোগ সেই ঘটনার জেরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক কার্যকর্তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মনগর ডি এম অফিসের সামনে বিক্ষোভে শামিল হয় এ বি ভি পি। তারা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। বর্ণালী গোস্বামীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ধিক্কার জানানো হয় বর্ণালী গোস্বামীকে। আন্দোলনকারীরা দাবি জানায় প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা বর্তমান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীর স্ত্রী বর্ণালী গোস্বামীকে গ্রেপ্তারের।
এদিন আন্দোলনকারীরা ধর্মনগর রাস্তায় কুশপুত্তলিকা দাহ করে বর্ণালী গোস্বামীর। পরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা ক্রমে এ বি ভি পি নেতার বাবার উপর আক্রমণকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় অবরোধ উঠে।পরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
















