সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • স্মার্ট সিটিতে বাড়ছে অপরাধ,নিস্ক্রিয় পুলিস !
Image

স্মার্ট সিটিতে বাড়ছে অপরাধ,নিস্ক্রিয় পুলিস !

স্মার্ট সিটির নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি চুরি যাওয়া অটোরিক্সা।

আগরতলার বলদাখাল এলাকার বাসিন্দা পিন্টু কর্মকার। চলতি মাসের ২২ তারিখ রাতে এক আত্মীয়ের শবদেহ নিয়ে অন্য লোকজনের সঙ্গে এসেছিলেন বটতলা মহাশ্মশানে। পিন্টু কর্মকার নিজের অটোরিক্সা নিয়ে বটতলা মহাশ্মাশানে এসেছিলেন। অটো রাস্তার পাশে রেখে তিনি অন্যদের সঙ্গে শ্মশানের ভেতরে যান। তখনই আচমকা বৃষ্টি আসে। বৃষ্টি থামার পর বাইরে এসে দেখেন উনার অটোরিক্সা নেই। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বটতলা পুলিস ফাঁড়িতে জানান। পরদিন বুধবার পশ্চিম থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও কোন হদিশ পাওয়া যায়নি চুরি যাওয়া অটোরিক্সার। অটো মালিক বৃহস্পতিবারও পশ্চিম থানায় এসে দেখা করেন। কিন্তু কোন আশার আলো দেখাতে পারেনি পুলিস বাবুরা। স্বাভাবিক ভাবেই হতাশ তিনি। অটোরিক্সার মালিক জানান, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে অটোটি কিনেছেন। এখনও ঋণ পরিশোধ হয়নি। এর উপর ঘরে অসুস্থ স্ত্রী। কিভাবে ঋণ পরিশোধ করবেন কিংবা স্ত্রী’র ওষুধ কিনবেন তা বুঝে উঠতে পারছেন না তিনি।

উন্নত হচ্ছে শহর আগরতলা। চারিদিকে চলছে স্মার্ট সিটির কাজ। কিন্তু স্মার্ট শহরের নিরাপত্তা ব্যবস্থার আমূল কোন পরিবর্তন হয়নি। কারণ ক্রমাগত বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো অপারধের ঘটনা। এসব নির্মূলে পুলিস বাবুদের তৎপরতা দেখা যায় না বলে মনে করছেন সচেতন মহল। রাজধানী বাসী চাইছেন স্মার্ট সিটির মতো যাতে স্মার্ট হয় অপরাধ দমনে পুলিসের তৎপরতা

Related Posts

Scroll to Top