সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

পুলিসের ভূমিকায় ক্ষোভ আক্রান্ত যুবকের মা’র!

ঘটনার তিনদিন অতিক্রান্ত।পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।অভিযোগ আক্রান্ত যুবকের মা-র।

যুবকের উপর হামলার ঘটনাটি ঘটে চলতি মাসের ২০ তারিখ। সেদিন রাতে গনেশ পূজা উপলক্ষে কৈলাসহর শহরের মূল রাজপথের নেতাজী কর্নারে অর্কেস্ট্রা হয়। অভিযোগ গানের অনুষ্ঠান চলাকালীন গানের অনুষ্ঠান চলাকালীন কতিপয় যুবক গোবিন্দপুর এলাকার বাসিন্দা অমিত সরকারকে মারধর শুরু করে। অমিত সরকারকে রক্তাক্ত করে মাটিতে ফেলে পালিয়ে যায় যুবকরা। পরবর্তী সময়ে অমিতকে চিকিৎসার জন্য শহরের আর জি এম হাসপাতালে নিয়ে যাবার পর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। অমিত বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে, অমিতের শারিরীক অবস্থা সংকট মুক্ত না হওয়ায় জেলা হাসপাতালের চিকিৎসকরা অমিতকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জি বি পি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে বলে অমিতের মা জানান। তিনি অভিযোগ করেন,অমিতকে এতটাই মারধর করা হয়েছে যে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং অমিতের বুকে প্রচন্ড আঘাত করা হয়েছে। ঘটনার পর উনি নিজে কৈলাসহর থানায় লিখিত ভাবে অভিযোগ করলেও তিনদিন অতিক্রান্ত হয়ে গেছে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না অভিযুক্তদের বিরুদ্ধে।

প্রশ্ন উঠছে নামধাম জানিয়ে থানায় মামল করা হলেও পুলিস কেন তালবাহানা করছে? তবে এর পেছনে কি অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে? দাবি উঠেছে সঠিক তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিস যাতে ব্যবস্থা নেয়।

Related Posts

Scroll to Top