সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

সরকারি কর্মচারীদের উৎসব অনুদান বৃদ্ধি

উৎসব অনুদান বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের। সাংবাদিক সম্মেলনে জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

রাজ্য সরকারি কর্মচারী পেনশনার, ফ্যামিলি পেনশনারদের ২০২৬-২৭ অর্থবর্ষে উৎসব অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবছর ৩০০ টাকা অনুদান বৃদ্ধি করে ২৪০০ টাকা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে উৎসব অনুদান ছিল ২১০০ টাকা।বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে গোয়েল ও অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার। মন্ত্রী এদিন জানান, গ্রুপ- সি গ্রুপ- ডি, ডি আর ডব্লিউ, চুক্তিবদ্ধ কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকা, হোম গার্ড, এস পি ও, রাজ্য সরকারের অধীন পুরোহিত সহ বিভিন্ন দপ্তরের অধীন পার্ট টাইম, দৈনিক হাজিরার শ্রমিকদেরও উৎসব অনুদান মিলবে। গ্রুপ- সি ও গ্রুপ- ডি কর্মচারীদের ২৪০০ টাকা দেওয়া হবে। পেনশনভোগীদের মিলবে ২৪০০ টাকা। তিনি জানান,নিয়মিত ১ লাখ ৪৮ হাজার ৫০১ জন সরকারি কর্মচারী এই সুযোগ পাবেন। ৮৫ হাজার ৯১৬ জন পেনশনভোগীও এই সুযোগের আওতায় আসছেন। উৎসব অনুদানের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৭ কোটি ১৬ লাখ টাকা। মন্ত্রী এদিন আরও জানান, ফেস্টিভ্যাল অ্যাডভান্স গ্রুপ-এ,বি,সি ও ডি কর্মচারীরা পাবেন ২০ হাজার টাকা করে। এতে অর্থ লাগবে ১৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

উৎসব অনুদান ৩০০ টাকা বৃদ্ধি করায় অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ৬ কোটি ১৪ লাখ টাকা।

Related Posts

Scroll to Top