সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

অভিনব পদক্ষেপ যুব মোর্চার!

আমার মূর্তি, আমার অভিমান । এই কর্মসূচী নিয়ে  রাজ্য জুড়ে পথে নামলো যুব মোর্চা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর  কর্মসূচী চলছে রাজ্য জুড়ে।এরই অঙ্গ হিসেবে স্বচ্ছতাই সেবা কর্মসূচীর মাধ্যমে এক প্রশংসনীয় উদ্যোগ নিল ভারতীয় জনতা যুব মোর্চা। বাড়ি ঘর কিংবা অন্যত্র পুজো শেষে অনেকেই যত্রতত্র ফেলে রাখে প্রতিমা । এতে একদিকে যেমন সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, অন্যদিকে শহরের পরিবেশ ও সৌন্দর্যও মার খায়। সেই বিষয়টিকে মাথায় রেখে ১ মাসব্যাপী ‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচির সূচনা করা হলো। মঙ্গলবার রাজ্যজুড়ে চলা এই বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন পুজোর পর দেখা যায়, রাস্তাঘাট কিংবা বিভিন্ন খোলা স্থানে অনেক পূজিত মূর্তি বা প্রতিমা অযত্নে পড়ে থাকে। এর ফলে পরবর্তীতে সেই মূর্তিগুলি শহরের দশমি ঘাট বিসর্জন স্থানে নিয়ে গিয়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে যথাযথ নিয়মে বিসর্জন দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রেখেই ময়দানে নামে যুব মোর্চার সকল কর্মীরা । একথা জানান ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব।

পরিবেশ রক্ষা এবং ধর্মীয় ভাবাবেগ বজায় রাখার এই মহতী উদ্যোগে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীরা। যুব মোর্চার এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।

Related Posts

Scroll to Top