চার দফা দাবিতে ডেপুটেশন ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির। সংগঠনের রাজ্য কমিটির তরফে বুধবার উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রান এর কাছে স্মারক লিপি দেওয়া হয় । প্রতিনিধিমূলক ডেপুটেশন এ উপস্থিত ছিলেন ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সভাপতি শঙ্কর বর্মা, সহ-সম্পাদক দেবাশীষ বর্মণ সহ অন্যান্য নেতৃত্ব। ডেপুটেশন শেষে সংগঠনের সভাপতি দাবিগুলি তুলে ধরে বলেন, হরিজন সম্প্রদায়ের বহু পরিবার দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছেন। তাঁদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী বসবাসের স্বীকৃতি ও স্থায়ী বন্দোবস্তের জন্য উপযুক্ত জমি দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা ও স্টাইপেন্ডের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।
হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাঁদের সরকারি সুযোগ-সুবিধার দাবিও জানানো হয় সংগঠনের তরফে ।
















