সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ভিলেজ কমিটির নির্বাচনের প্রচারে প্রতিমা!

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিভিন্ন এ ডি সি ভিলেজ এলাকায় চলছে প্রচার কর্মসূচী। মিলছে প্রচারে সাড়াও। তুলে ধরা হচ্ছে তিপ্রা মথার হাতে থাকা এ ডি সি এলাকায় অনুন্নয়নের ছবি।বুধবার ধনপুর বিধানসভার অন্তর্গত পাঁচটি এ ডি সি ভিলেজের বি জে পি দলের কার্যকর্তা ও কর্মীদের নিয়ে সভা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যরা। মোহনভোগ ব্লকের অধীন দশরথবাড়ি, উত্তর ও দক্ষিণ তৈবান্দাল, চন্দুল, আনন্দনগর এডিসি ভিলেজ এলাকার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন সভায়। এদিন আলোচনা করতে গিয়ে প্রতিমা ভৌমিক জানান, এলাকার সমস্যা নিরসনে কি প্রয়োজন তা লিখিত আকারে ব্লকে জমা দেওয়ার পর পর্যায়ক্রমে সরকারের কাছে যাবে। সেসব সরকারের তরফে সার্ভে করার পর অর্থ বরাদ্দ হবে।

                 এদিন বিধায়ক বিন্দু দেবনাথ অভিযোগ করেন, এতদিন এ ডি সি এলাকায় উন্নয়ন না হওয়ার দায়ভার মথার। তাঁর আরও অভিযোগ তিপ্রা মথার বাধার কারণে অনেক কাজ করা যায়নি প্রস্তাব পাঠানোর পরেও।

এদিনের সভায় ভালো সংখ্যায় ভারতীয় জনতা পার্টির স্থানীয় স্তরের নেতা- কর্মীরা অংশ নেন। ভিলেজ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হয়।

Related Posts

Scroll to Top