২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে এখন থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে । ইঞ্জিনিয়ার্স দিবসে এ কথা বললেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ। মঙ্গলবার ৫৯তম ইঞ্জিনিয়ার দিবসে আগরতলায় হয় প্রভাত ফেরী। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে প্রভাত ফেরীর সূচনা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন।এছারাও ছিলেন পূর্ত দপ্তর ও THE INSTITUTION OF ENGINEERS TRIPURA STATE CENTRE কর্মকর্তারা।এদিকে প্রভাত ফেরীর শুরুর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ।তিনি বলেন, প্রাচীন ভারতীয় ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তার শক্তিকে ভিত্তি করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। এর মাধ্যমেই আগামী দিনে ভারতকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
শুধু চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করলেই চলবে না। শিক্ষার্থীদের নতুন চিন্তা, উদ্ভাবনী ভাবনা এবং সৃজনশীল উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। দেশের সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি ২০৪৭ সালের ভারতের নির্মাতা হিসেবেও তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
এদিকে প্রভাত ফেরীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এতে অংশ নেন বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার সহ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা ।
















