সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • খেলাধূলার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়—মুখ্যমন্ত্রী…
Image

খেলাধূলার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়—মুখ্যমন্ত্রী…

খেলাধূলার সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে যতবেশি যুক্ত থাকা যাবে তাহলে নতুন ভারত নতুন ত্রিপুরা তৈরি করা যাবে।রাজধানীর এন এস আর সি সিতে এক অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এন এস আর সি সি’তে স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসু ও মনীষী স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো হয় ত্রিপুরা ক্রীড়া পর্ষদের তরফে।

শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে নেতাজী ও স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। একই সঙ্গে এদিন হয় মেগা রক্তদান শিবির। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা এল. ডার্লং এবং পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানবিকতার দিক দিয়ে যুব সমাজ যত বেশি যুক্ত থাকবে, তাহলে ড্রাগসের থেকে দূরে থাকা যাবে। তিনি বলেন বর্তমান যুগে খেলাধূলার মাধ্যমে একজন ব্যক্তির আর্থ-সামাজিক উন্নয়ন হতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। পাশাপাশি সেই ব্যক্তি অন্যদের উদ্বুদ্ধ করতে পারে।
এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবিরও ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের খেলোয়াড় সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

Related Posts

Scroll to Top