সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • বিশ্ব
  • ট্যাঙ্ক থেকে গোলা ছুড়তে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল জওয়ানরাই!
Image

ট্যাঙ্ক থেকে গোলা ছুড়তে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল জওয়ানরাই!

ফাঁকা মাঠে ট্যাঙ্কার নিয়ে মহড়া করতে গিয়েই ভয়ঙ্কর বিপত্তি। গোলা ছুঁড়তেই উড়ে গেল ট্যাঙ্কারই! বিস্ফোরণে মৃত্য়ু হল দুই সেনা জওয়ানের। গুরুতর আহত একজন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে।

বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটে। মহড়া চলাকালীন ট্যাঙ্কার থেকে গোলাবর্ষণ করার সময় আচমকা বিস্ফোরণ হয় ট্যাঙ্কারে। বিস্ফোরণে উড়ে যান ট্যাঙ্কারের উপরে দাঁড়িয়ে থাকা দুই জওয়ান। বাংলাদেশ সেনার দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।  কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করছে সেনাবাহিনী।

বাংলাদেশের সামরিক ক্ষমতা কি এইটা? প্রশ্ন তুলছেন সেই দেশের সচেতন মহল।

Related Posts

Scroll to Top