• হোম
  • রাজনীতি
  • শরিকের হাতে আক্রান্ত আই পি এফ টি`র সাধারণ সম্পাদক!
Image

শরিকের হাতে আক্রান্ত আই পি এফ টি`র সাধারণ সম্পাদক!

আক্রান্ত আই পি এফ টি-র সাধারণ সম্পাদক। অভিযোগ শরিক তিপ্রা মথার দুর্বৃত্তদের হাতেই আক্রান্ত হয়েছেন আই পি এফ টি’র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। সরকারে থাকা শরিক তিন দল বি জে পি- আই পি এফ টি ও তিপ্রা মথা এ ডি সি’র ভিলেজ কমিটি নির্বাচনেও সমঝোতা করেছে। সেই মতো বিভিন্ন ব্লকে মনোনয়ন পত্র দাখিল করেছে তিন দলের প্রার্থীরা। কিন্তু মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনেই ঘটলো বিপত্তি। শরিক তিপ্রা মথার দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হতে হল আই পি এফ টি-র সাধারণ সম্পাদককে। জানা গেছে এদিন আগরতলা থেকে নিজ গাড়ি করে খোয়াই বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে হেজামারা ব্লকের সামনে উনার গাড়ি দাঁড়াতেই তিপ্রা মথার দুর্বৃত্তরা হামলে পড়ে বলে অভিযোগ। গাড়ি ভাঙচুরের পাশাপাশি স্বপন দেববর্মার মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত হন তিনি। তৎক্ষণাৎ স্বপন বাবুর গাড়ি চালক দৌড়ে গিয়ে ব্লক চত্বরে থাকা পুলিসকে বিষয়টি জানালে তারা ছুটে এসে রক্ষা করেন।

আহত আই পি এফ টির সাধারণ সম্পাদককে প্রথমে হেজামারা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে মোহনপুর হাসপাতাল হয়ে জিবিতে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। তিনি চিকিৎসার খোঁজ খবর নেন এবং ঘটনার নিন্দা জানান। মন্ত্রী জানান এই হামলার ঘটনা মুখ্যমন্ত্রী ও তিপ্রা মথার প্রধানকে জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।

প্রশ্ন উঠছে, নির্বাচনে তিন দলে সমঝোতা হওয়ার পরেও কেন এই ধরণের হামলার ঘটনা? তবে কি মুখে সমঝোতার কথা বললেও পাহাড়ে একাধিত্য চাইছে তিপ্রা মথা? নাহলে শরিক দলের সাধারণ সম্পাদকের উপর হামলা কেন?

Related Posts

Scroll to Top