• হোম
  • আগরতলা
  • সরকারি কর্মচারীদের জন্যে নতুন পরিষেবা চালু করলো অর্থ দপ্তর
Image

সরকারি কর্মচারীদের জন্যে নতুন পরিষেবা চালু করলো অর্থ দপ্তর

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কর্মচারী ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে NextGen HRMS-এর চারটি নতুন মডিউলের রাজ্যস্তরীয় উদ্বোধন হলো মঙ্গলবার ।সোমবার সকালে আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর হলে উপস্থিত থেকে নতুন চারটি মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থ, পরিকল্পনা ও আইটি মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (অডিট) শৈলেন্দ্র বিক্রম সিংহ, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল শরণেন্দু সরকার, বিভিন্ন দপ্তরের সচিব ও বিশেষ সচিব, NIC, অর্থ দপ্তর ও ট্রেজারি  প্রশাসনের আধিকারিকরা ।নতুন চালু হওয়া চারটি মডিউল e-Service Book, e-Leave, e-Salary এবং e-Pension এর মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও পরিষেবাগুলিকে আরও সহজ, দ্রুত  এবং স্বচ্ছভাবে পরিচালনা করার পথ প্রশস্ত  করলেন মন্ত্রী। বক্তব্যে অর্থমন্ত্রী বলেন,  প্রশাসনিক ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কর্মচারী ও সাধারণ নাগরিকদের পরিষেবা আরও সহজ করাই সরকারের অন্যতম লক্ষ্য। কিন্তু বর্তমানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মাত্র একটি ক্লিকেই ফাইলের অবস্থান জানা সম্ভব হচ্ছে। এর ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে এবং প্রশাসনিক কাজে গতি আসছে।ত্রিপুরাই দেশের একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত e-Office ব্যবস্থা চালু করা হয়েছে।  ডিজিটাল প্রশাসনের ক্ষেত্রে এই উদ্যোগ রাজ্যের কাজকে অনেক বেশি সহজ ও স্বচ্ছ করেছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারি কর্মচারীদের রেকর্ড, ছুটি, GPF, পেনশনসহ বিভিন্ন পরিষেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই কাজ চলছিল। এই ব্যবস্থা তৈরির ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব পাওয়া গেলেও কম খরচে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যবস্থা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ৪ টি মডিউলের ফলে বেতন ও পেনশন সংক্রান্ত প্রক্রিয়াতেও আরও স্বচ্ছতা ও গতি আসবে। বিশেষ করে অবসর গ্রহণের পর পেনশন সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করার ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Posts

Scroll to Top