• হোম
  • আগরতলা
  • মানুষের  টাকা  আত্মসাৎ করে বিলাসী জীবন কাটানো মনোজ শ্রীঘরে!
Image

মানুষের  টাকা  আত্মসাৎ করে বিলাসী জীবন কাটানো মনোজ শ্রীঘরে!

লোন দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ব মহিলা থানার পুলিস। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন উনার স্ত্রীও। কৈলাশহরের বাসিন্দা অভিযুক্ত মনোজ কুমার দে। অভিযোগ পি এম জি পি লোন পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন লোকজনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক মনোজ। অভিযোগ টাকা নিয়ে লোকজনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ৪-বছর ধরে কৈলাশহর বাড়ি ছেড়ে আগরতলায় এসে ফ্ল্যাটে ভাড়া নিয়ে বসবাস করতে থাকে মনোজ কুমার দে। অভিযুক্ত নিজের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেয়। অভিযুক্ত মনোজ কুমার দে-স্ত্রী অভিযোগ করেন উনার ভরণপোষণের কোন টাকাই দিচ্ছে না। অনেক কষ্টে অবশেষে তিনি স্বামীর খোঁজ পান। অবশেষে আগরতলায় একটি ফ্ল্যাটে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্ত  মনোজকে উনার স্ত্রী। সেখানে তাদের মধ্যে হাতাহাতিও হয়। খবর পেয়ে পূর্ব মহিলা থানার পুলিস ছুটে যায় এবং অভিযুক্তকে থানায় নিয়ে আসেন

এদিকে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিত লোকজন মহিলা থানায় ছুটে আসেন। তাদের অভিযোগ লোন পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন সময়ে টাকা নিয়েছে মনোজ কুমার দে। এক- দুই মাস করে কয়েক মাস অতিবাহিত হলেও তারা আর লোন পান নি তারা। পরে তাদের সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেয় প্রতারক মনোজ। আর মানুষের কাছ থেকে টাকা নিয়ে তা দিয়ে দিব্যি আয়েসি জীবনযাপন করছিলেন প্রতারক মনোজ।তারা চাইছেন কষ্টের টাকা ফেরত।

অভিযোগ অনেক মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে ধৃত মনোজ কুমার দে নামে প্রতারক। এদিকে প্রশ্ন উঠেছে মানুষ বৈধ ভাবে লোন পাবে, সেজন্য  সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ না করে অজানা লোকজনের কাছে কেন টাকা দিয়ে লোন নেওয়ার চেষ্টা করেন? আর অর্থের বিনিময়ে অতি সহজে লোন নিতে গিয়েই প্রতারণার ফাঁদে পড়ছেন। এক্ষেত্রে মানুষকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Related Posts

Scroll to Top