নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবার আরও জোরদার।শুরু হচ্ছে টিটিএডিসির ভিলেজ কমিটির নির্বাচন ।২৮ সেপ্টেম্বর ভোটগ্রহন । গোটা রাজ্যের পাশাপাশি ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীনেও হবে ভোটগ্রহণ। একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বকে ঘিরে সরগরম কুমারঘাট ব্লক।৮ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া।এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মোট ১২১টি মনোনয়নপত্র জমা পড়েছে।কুমারঘাট ব্লকের অধীনে মোট ৯টি ADC ভিলেজে হবে এই নির্বাচন। এর আওতায় রয়েছে ৬৭টি আসন। মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৬৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ২৪টি। একথা জানান কুমারঘাট ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও সুশান্ত দত্ত।
বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, TSR এবং আধাসামরিক বাহিনী। যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই নির্বাচন।এদিকে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কুমারঘাট ব্লক চত্বরেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ADC ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক ও বিরোধী—উভয় শিবির।ফলে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।


















