Image

ভি সি নির্বাচনের লড়াইয়ে কংগ্রেস..চলছে মনোনয়ন দাখিল


-ভিলেজ কমিটি নির্বাচনের লড়াইয়ে কংগ্রেস। যুবরাজনগর ব্লকের অধীন দুটি ভিলেজ কমিটির সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের। চলতি মাসের ২৮ তারিখ এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন। ১ সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল শুরু করেছেন বিভিন্ন ব্লকে। পিছিয়ে নেই কংগ্রেসও। সোমবার যুবরাজনগর ব্লকে মনোনয়ন পত্র জমা দিল কংগ্রেস প্রার্থীরা। এই ব্লকের অধীনে রয়েছে মধুবন ও বালিধূম দুটি এ ডি সি ভিলেজ। এই দুটি ভিলেজ কমিটির ৪ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থীরা। মনোনয়ন পত্র দাখিলের সময় কংগ্রেস প্রার্থীদের সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি জানান, মনোনয়ন পত্র জমার শেষ দিনে মঙ্গলবার যুবরাজনগর ব্লকের অধীন দুটি ভিলেজ কমিটির বাকি আসন গুলির জন্য দলীয় প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবেন। তিনি জানান কংগ্রেস সব সময় লড়াইয়ের ময়দানে থাকে।
মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন। শেষ দিনে রাজ্যের সব ব্লকের সঙ্গে যুবরাজনগর ব্লকেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমার ধূম পড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে এবারের ভোটে লড়াই জমজমাট কতটুকু হয় তাই দেখার?

Related Posts

Scroll to Top