• হোম
  • রাজনীতি
  • মানিকের অভিযোগ বাছাই করা বাম প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে!
Image

মানিকের অভিযোগ বাছাই করা বাম প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে!

এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বাছাই করা বাম প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। রবিবার এই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। চলতি মাসের ২৮ তারিখ ভিলেজ কমিটির ভোট গ্রহণ। এখন চলছে মনোনয়ন পত্র জমার প্রক্রিয়া। ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল চলবে। ইতিমধ্যে বি জে পি, তিপ্রা মথা ও আই পি এফ টি যৌথভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছে।এদিকে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে বাম দল গুলি বিভিন্ন ব্লকে মনোনয়ন পত্র পেশ করছে। এই অবস্থায় রবিবার আগরতলায় একটি সংগঠনের সম্মেলনে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, ১৫-২০ দিন আগে বামেরা যাদের প্রার্থী করার জন্য বাছাই করেছে তাদের হুমকি, ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। মানিক বাবু নিশানা করেন বি জে পি, আই পি এফ টি ও তিপ্রা মথা-কে। তিনি অভিযোগ করেন বাছাই করা প্রার্থীদের এলাকা ছাড়া করারও হুমকি দেওয়া হচ্ছে। স্বাভাবিক ভাবেই অনেকে প্রার্থী হতে চাইছেন না। ফলে নতুন ভাবে প্রার্থী বাছাই করতে হচ্ছে কোথাও কোথাও।

এদিন আগরতলা সুপারিবাগান স্থিত দশরথ দেব মেমোরিয়াল হলে হয় ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলন। সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভি সি নির্বাচনের প্রসঙ্গ টেনে এসব অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Related Posts

Scroll to Top