Image

তুহিন কাণ্ডে অভিযুক্তরা শাস্তি পাবে তো??


রিহ্যাব সেন্টারে এক ব্যক্তিকে মারধর ও পরে মৃত্যুর ঘটনায় পুলিস গ্রেপ্তার করেছে ৮ জনকে। শনিবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করে এন সি সি থানার পুলিস। চলতি বছরের ৯ আগস্ট তুহিন শুভ্র ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে স্বপ্না ফাউন্ডেশন নামে রিহ্যাব সেন্টারে ভর্তি করায় পরিবারের লোকজন। প্রথমে ভর্তি ফি হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়। অভিযোগ এর পরেও সংস্থার তরফে বিভিন্ন সময়ে চিকিৎসার নামে টাকা নেওয়া হয়। তুহিন শুভ্র ভট্টাচার্য-র স্ত্রীর অভিযোগ উনার স্বামীকে রিহ্যাব সেন্টারে নির্যাতন করা হয়েছে। ১৬ আগস্ট সেন্টার থেকে তুহিন শুভ্র ভট্টাচার্যকে জিবিতে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানিয়ে এন সি সি থানায় মৃতের স্ত্রী রিহ্যাব সেন্টারের নামে মামলা করেন। এন সি সি থানার পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্তে নামে। পুলিসে তদন্তে প্রাথমিক সত্যতা পায়। গ্রেপ্তার করে রিহ্যাব সেন্টারের মালিক সহ ৮ জনকে। শনিবার পুলিস রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিস।
রিহ্যাব সেন্টারে এভাবে মৃত্যুর ঘটনা রাজ্যে নতুন নয়। এর আগেও বহু ঘটনা ঘটেছে। এই অবস্থায় দাবি উঠেছে তুহিন শুভ্র ভট্টাচার্য-র মৃত্যুর প্রকৃত কারণ ও দোষীদের কঠোর শাস্তির।

Related Posts

Scroll to Top