• হোম
  • আগরতলা
  • একদিনের শিক্ষক! ছাত্রাবস্থায় শিক্ষকতার অনন্য অভিজ্ঞতা…
Image

একদিনের শিক্ষক! ছাত্রাবস্থায় শিক্ষকতার অনন্য অভিজ্ঞতা…

ছাত্রাবস্থায় একদিনের জন্যে শিক্ষক।এই শিক্ষাদান করতে পেরে উচ্ছসিত বড় ক্লাসের দাদা দিদিরা ।৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস।এর আগেই বিভিন্ন স্কুলে বড় ক্লাসের দাদা দিদিরা ছোট ছাত্র ছাত্রীদের পাঠদান করার রিতি বহুকাল ধরেই ছলে আসছে। এরই অঙ্গ হিসেবে এবছরও রাজধানী আগরতলা শহরের বনেদি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ চন্দ্র বিদ্যানিকেতনে দেখা গেল এক অভিনব উদ্যোগ। বিদ্যালয়ের বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা ছোট  ক্লাসের পড়ুয়াদের পড়ানোর দায়িত্ব নিয়ে এক ভিন্নধর্মী অভিজ্ঞতার সাক্ষী হলেন।শিক্ষক দিবসকে কেন্দ্র করে বিদ্যালয়ে আয়োজিত এই  উদ্যোগে বড় ক্লাসের পড়ুয়ারা ছোটদের বিভিন্ন বিষয় পড়ান। শুধু পড়ানোই নয়, ছোটদের বোঝানো, তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং সহজভাবে বিষয়বস্তু উপস্থাপনের মধ্য দিয়ে শিক্ষকের ভূমিকা পালন করার সুযোগ পান তারা।

এই উদ্যোগ সম্পর্কে বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। তাদের বক্তব্য শিক্ষকতার দায়িত্ব কতটা কঠিন এবং একইসঙ্গে কতটা আনন্দের, তা এই কর্মসূচির মাধ্যমে তারা কিছুটা উপলব্ধি করতে পেরেছেন।

ছোটদের পড়াতে গিয়ে ধৈর্য ধরে বিষয় বোঝানো এবং প্রত্যেক পড়ুয়ার শেখার ধরন অনুযায়ী এগিয়ে চলার গুরুত্বও তারা বুঝেছেন।একইসঙ্গে ছোট ক্লাসের পড়ুয়ারাও বড় দাদা-দিদিদের কাছ থেকে পড়াশোনা করতে পেরে  উৎসাহিত হয়। শিক্ষক দিবসের প্রাক্কালে বিদ্যালয়ের এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষকতার প্রতি শ্রদ্ধাবোধ বাড়ানোর পাশাপাশি সহযোগিতা, দায়িত্ববোধ ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন গোটা শিক্ষানুরাগী মহল।

Related Posts

Scroll to Top