লিগে প্রথম জয় পেল রামকৃষ্ণ ক্লাব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন লিগ ফুটবলে বৃহস্পতিবার মুখোমুখি হয় কল্যাণ সমিতি ও রামকৃষ্ণ ক্লাব। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খেলতে নামে এই দুটি দল। ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের হয়ে লানভেনজা ডারলং গোল করে ম্যাচে ব্যবধান নিয়ে আসে। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত গোলের ব্যবধান ধরে লিগে প্রথম জয় তুলে নেয় রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় লাল বাহাদুর ব্যায়ামাগার ও নাইন বুলেটস। এদিনের দুটি ম্যাচই ছিল বেশ জমজমাট।মাঠে দর্শকদের উপস্থিতি ছিল ভালই।



















