• হোম
  • আগরতলা
  • ৭২ ঘণ্টা ত্রিপুরা বনধের ডাক জয়েন্ট মুভমেন্ট কমিটির…..
Image

৭২ ঘণ্টা ত্রিপুরা বনধের ডাক জয়েন্ট মুভমেন্ট কমিটির…..

দুই বছরেও ত্রিপাক্ষিক চুক্তির সবকিছু বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়ে ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টা ত্রিপুরা বনধের ডাক দিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি। বৃহস্পতিবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলন কর্মসূচী ঘোষণা দেওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন নেতৃত্ব পরিমল দেববর্মা,প্রসেনজিত দেববর্মা, জীবেন্দ্র রিয়াং সহ অন্যরা। তারা জানান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার,ত্রিপুরা সরকার ও আত্মসমর্পণকারী বৈরীদের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। অভিযোগ দুই বছরেও চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। চুক্তির অনেক কিছু থেকেই বঞ্চিত এখন তারা। অভিযোগ সরকারের গোছরে নেওয়া হলেও সবকিছুর সুরাহা হয়নি। বাধ্য হয়ে ফের আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি।চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টা ত্রিপুরা বনধের ডাক দেয় সংগঠন। তারা বড়মুড়ার হাতাইকতর, ভৃগুদাসপাড়া রেলপথ ও খোয়াই চৌমুহনীতে জমায়েত করবেন বলে জানান। জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব আরও হুশিয়ারি দিয়ে রাখেন এই সময়ে বাস্তবায়ন নিয়ে কোন সমাধানের পথ সরকার বের না করলে আন্দোলন চলতে থাকবে।

পাশাপাশি কমিটির তরফে সাফ জানানো হয় পুলিস দিয়ে যাতে হয়রানি না করা হয়। যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তবে এর জন্য দায়ী থাকবে সরকার।

রেলপথ সহ জাতীয় সড়ক অবরোধ করা হলে সমস্যায় পড়বেন যাত্রী সাধারণ সহ যানবাহন চালকরা। এই অবস্থায় সরকার কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার?

Related Posts

Scroll to Top