• হোম
  • আগরতলা
  • নেশামুক্ত পঞ্চায়েত গঠনের পরিকল্পনা  নিয়েছে পশ্চিম জিলা পরিষদ!
Image

নেশামুক্ত পঞ্চায়েত গঠনের পরিকল্পনা  নিয়েছে পশ্চিম জিলা পরিষদ!

নেশামুক্ত পঞ্চায়েত গঠনের পরিকল্পনা নিয়েছে পশ্চিম জিলা পরিষদ। বৃহস্পতিবার জিলা পরিষদের জেলা সভায় একথা জানান জেলা সভাধিপতি বিশ্বজিত  শীল।চলতি বছরের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করতে বৈঠক হয় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের। উন্নয়ন কাজের অনুমোদন নেওয়া হয় জেলা সভা থেকে। প্রতি বছরের নিয়ম মাফিক জিলা পরিষদের বৈঠক হয়। এদিন জিলা পরিষদের জেলা সভা হয় পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে। সেখানে উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল, জিলা পরিষদের সমস্ত সদস্য- সদস্যা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও। জেলা সভা নিয়ে ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল জানান, এবছর কি কি কাজ করা হবে জেলা পরিষদের এলাকায় কোন কোন কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেসবের পূর্ণ অনুমোদন নেওয়া হয়। তিনি জানান এই জেলাকে কিভাবে সাজানো হবে, প্রতিটি পঞ্চায়েতকে কিভাবে আত্মনির্ভর করা হবে , প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি কিভাবে স্ব-নির্ভর হবে সেসব বিষয় লক্ষ্য রেখে পরিকল্পনা সাজিয়ে তোলা হয়েছে। বিশ্বজিত শীল আরও জানান জোর দেওয়া হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতের আয় বৃদ্ধি ও সবুজায়নের উপর। জল সংরক্ষণে যাতে ভূমিকা গ্রহণ এবং নেশা মুক্ত পঞ্চায়েত গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

জেলা সভা থেকে এই জেলাকে নতুন ভাবে সাজিয়ে তোলার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এদিনের সভা থেকে।

Related Posts

Scroll to Top