সামাজিক কাজে এগিয়ে আসছে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন।বুধবার সংগঠনের উদ্যোগে বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উদ্যোগ ভবনে হয় এক স্বাস্থ্য শিবির।শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় সাধারন মানুষকে । একই সঙ্গে সন্মাননা দেওয়া হয় শিল্প সংস্থায় কর্মরত শ্রমিক ও কর্মীদের মেধাবী সন্তানদের। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং রাজ্যের শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রান গোপাল সাহা, লংতরাই গুড়া মশলার কর্ণধার রতন বিশ্বাস, ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা ইস্পাত শিল্পের কর্ণধার বিশাল সোলাঙ্কি সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।সাক্ষাৎকারে এক কর্মকর্তা জানান রাজ্যের শিল্পের বিকাশের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মী ও তাদের পরিবারের কল্যাণের দিকেও নজর দেওয়া জরুরি। সেই লক্ষ্যেই ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি আরও বলেন শিল্পের বিকাশের পাশাপাশি কর্মী ও তাদের পরিবারের সামাজিক কল্যাণ নিশ্চিত করাই আগামী দিনের অন্যতম লক্ষ্য।
এদিকে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন এর ১৩ জনের নতুন কমিটিও গঠিত হয়েছে।
















