রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য আগামী দিনে আরও একধাপ এগিয়ে কাজ করবে বিজেপি । ইতিমধ্যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে, এই লক্ষ্যে দলের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক চলছে প্রার্থী তালিকা নির্বাচন এবং শরীক দল এর সাথে জোট প্রসঙ্গে,। যার ফলাফল খুব দ্রুতই তা তুলে ধরা হবে দলের রাজ্য সভাপতির মাধ্যমে। মঙ্গলবার বিজেপি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশ জুড়ে জনজাতিদের উন্নয়নের জন্য যে রূপরেখা তৈরি হয়েছে তাকে আরো বিকশিত করার জন্য রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে।
এদিকে সাংবাদিক সম্মেলনে সাংসদ রাজীব ভট্টাচার্য সিপিএমকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন CPIM দেশের সংবিধান এবং গণতন্ত্রকে মানে না। সম্প্রতি রাজ্যে কিউবার রাষ্ট্রদূতের আগমন বিধি কি ছিল এই প্রশ্ন তুলেন এবং অনুষ্ঠানে সিপিএম দল দেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছে বলে ও অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে এ দিন সংসদ রাজিব ভট্টাচার্য এছাড়াও সাম্প্রতিক সময়ের বিভিন্ন আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়ে দলগত অবস্থান তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।


















