দম্পতির প্রাণহীন দেহ উদ্ধার। নিজ ঘরেই মিললো দুইজনের পচাগলা দেহ।চাঞ্চল্য অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায়।রহস্যে মোড়া ঘটনার তদন্তে পূর্ব আগরতলা থানার পুলিস। আত্মহত্যা নাকি খুন এনিয়ে ধোঁয়াশা। রাজধানীর উত্তর বনমালীপুর অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় থাকেন দম্পতি সুমন দেববর্মা ও প্রিয়া দেববর্মা। দুই জনেই মাঝবয়সী। বাড়ির নিচ তলায় থাকতেন তারা। উপরে থাকেন সুমনের বোন ও জামাতা ও সন্তান। সুমনের ভগ্নিপতি জানান, তাদের বাড়িতে একটি কুকুর রয়েছে। তা দেখাশোনা করতো সুমনই। মঙ্গলবার আগরতলার বাইরে কাজের জন্য যাওয়ার কথা ছিল উনার। তাই সুমনের বোন কুকুরটিকে ভাইয়ের ঘরে রেখে যাওয়ার সময় দুর্গন্ধ পান। তখনই তিনি ভাইয়ের ঘরে গিয়ে দেখেন ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে বাড়ির ভাড়াটিয়া ও স্বামীকে ডেকে আনেন। সুমনের ভগ্নিপতি জানান, উনার শ্যালক হামেশাই নেশা করতো। একজনের দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। তারা সোমবারও হালকা দুর্গন্ধ পেয়েছিলেন। কিন্তু ভেবেছেন হয়তো ইঁদুর কোথাও মারা গেছে। তিনি মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পূর্ব আগরতলা থানার পুলিস। ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিম। পুলিস মামলা নিয়ে পুরো ঘটনার তদন্ত করছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালের মর্গে নিয়ে যায়। আত্মহত্যা নাকি খুন- দম্পতির মৃত্যু কিভাবে এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।কারণ সুমনের ভগ্নিপতির কথায় উঠে এসেছে ঘরের দরজা ভিতর থেকে খোলা ছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকলে চাইছেন মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করুক পুলিস।
















