• হোম
  • জেলার খবর
  • নিয়মিত পরিশ্রুত পানীয় জলের দাবিতে কলসি নিয়ে রাস্তায় লোকজন!!
Image

নিয়মিত পরিশ্রুত পানীয় জলের দাবিতে কলসি নিয়ে রাস্তায় লোকজন!!


দীর্ঘদিন ধরে মিলছে না পরিশ্রুত পানীয় জল। ক্ষুব্ধ লোকজনের পথ অবরোধ।ঘটনা সোমবার। অভিযোগ দীর্ঘ বছর ধরে পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভুগছেন উত্তর জেলার প্রত্যেকরায় পঞ্চায়েতের ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় দেড়শো পরিবারের লোকজন। অভিযোগ পাইপ লাইনের মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহ না হওয়ায় বৃষ্টি ও কাঁচা কুয়োর জলের উপর নির্ভর করেই দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। তাঁদের আরও অভিযোগ, সরবরাহ করা জলেও রয়েছে আয়রন। ফলে বিভিন্ন জলবাহিত রোগ দেখা দিচ্ছে লোকজনের।পানীয় জলের সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে সোমবার কলসি-বালতি নিয়ে ধর্মনগর-কদমতলা প্রধান সড়কের নতুনবাজার এলাকায় পৃথক দুটি স্থানে পথ অবরোধ করেন ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা থানার পুলিশ এবং ডি ডব্লিউ এস দফতরের আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রশাসনের আধিকারিকরা। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, মঙ্গলবার থেকেই পানীয় জল সরবরাহ ব্যবস্থার মেরামতির কাজ শুরু হবে বলেও জানানো হয়।প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ধর্মনগর-কদমতলা প্রধান সড়কের যান চলাচল।

Related Posts

Scroll to Top