Vo.. ভয় পাবেন না ! আরো বেশি সাহস যুগিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করুন! শাসকদলের দুর্বৃত্তদের ভয় পাওয়ার কিছুই নেই, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে। এবং উল্টো দিকে প্রতিদিন সমর্থন বাড়ছে সিপিআইএমের। রবিবার যোগেন্দ্র নগর সিপিএম পার্টি অফিসে প্রয়াত যোগেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ডঃ অজিত রায় চৌধুরীর শহীদ দিবসে আয়োজিত রক্তদান শিবিরে কথাগুলো বলে এলাকার বাম ছাত্র যুব সহ গণতান্ত্রিক আন্দোলনের কর্মী সমর্থকদের উৎসাহিত করার চেষ্টা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কর্মসূচিতে এছাড়াও ছিলেন সিপিআইএম ডূকলি মহাকুমা মহকুমা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সৃজন দেব, নীলাঞ্জনা রায়, বিধায়ক রামূ দাস সহ আরো অনেকে।
উল্লেখ্য , এই অঞ্চল কার্যালয়টিতে গত ২৪ অগাস্ট বিজেপির ধন্যবাদ রেলি থেকে আক্রমণ করা হয় এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে । যার ফলে এলাকাতে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। স্বাভাবিকভাবেই ২৪ আগস্ট এর পরিস্থিতির এবং ঠিক তার পাঁচ দিন পরে আক্রান্ত সেই দলীয় কার্যালয় কে কেন্দ্র করে বিরোধী দল সিপিআইএম তথা বাম যুব সংগঠন রক্তদান শিবির আয়োজন অনেকটাই ছিল তাৎপর্যপূর্ণ। এদিকে এদিনের এই রক্তদান শিবিরে উল্লেখযোগ্য ভাবে এলাকার বামপন্থী ছাত্র যুব কর্মীরা রক্তদানে অংশগ্রহণ করে এবং রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বাম কর্মী সমার্থক সহজ স্থানীয় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
















