• হোম
  • বিশ্ব
  •  নীচের তিনটে তলা ডুবেছে কাদায়! ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে রয়েছে শুধু একটিই বাড়ি…।
Image

 নীচের তিনটে তলা ডুবেছে কাদায়! ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে রয়েছে শুধু একটিই বাড়ি…।

একটি ঘর শিখিয়ে দিয়েছে, ভিত মজবুত হলে কঠিন থেকে কঠিন মুহূর্তে লড়াই সম্ভব। নেপালের ত্রিশূলী নদীর সেই ফুলে ফেঁপে ওঠার পর বর্তমানে ওই এলাকার সবকিছুই  প্রায় কয়েক ফিট চাপা পড়েছে কাদমটিতে। ভেঙে গিয়েছে আশেপাশের সব বাড়ি। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে মাথা  উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ওই বাড়িটা। নেপালের বীভৎসতার যে ছবি সামনে এসেছে, তা দেখে শিউরে উঠেছে গোটা পৃথিবীর মানুষ। আর এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটা ছিল ত্রিশূলী বাজার এলাকার এই সবুজ বাড়িটি। ভিডিওতে দেখা গিয়েছিল সেই বাড়ির উপরের তলা থেকে কয়েকজন মানুষ নিজেদের বাঁচানোর জন্য আবেদন করছিলেন । আরও উল্লেখযোগ্য হল এই বাড়িটির পাশ দিয়েই বয়ে গিয়েছে ত্রিশূলী নদী। তিন-চার দিন আগে যে সময় সেই ভিডিও রেকর্ড করা হয়েছিল, তখন এই ত্রিশূলী নদীর জল ওই বাড়ির নীচের দুটো তলা  গিলে ফেলেছিল। নেপালের ফ্ল্যাশ ফ্লাডে এই একটি ঘরের ভিতরে থাকা কয়েকজন নিজের চোখের সামনে মৃত্যুকে দেখেছে সামনে থেকে।তারা ধৈর্য হারায়নি, শুধু জীবনটুকু বাজি রেখেছিল। কিন্তু একটা প্রবাদ আছে, “রাখে হরি, মারে কে?” আর এখানে যেন সত্যি হয়েছে সেই প্রবাদই।  আজ তারা সবাই জীবিত আছেন। কারণ, ত্রিশূলী নদীর সেই ফুলে ফেঁপে ওঠার পর বর্তমানে ওই এলাকায় প্রায় সব কিছুই কয়েক ফিট চাপা পড়েছে কাদমটিতে। ভেঙে গিয়েছে আশেপাশের সব বাড়ি। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শুধু মাত্র ওই বাড়িটাই।

Related Posts

Scroll to Top