• হোম
  • বিশ্ব
  • বাড়লো নেপালে মৃতের সংখ্যা, নিখোঁজদের মধ্যে ভারতীয় প্রায় ২৯০ জন
Image

বাড়লো নেপালে মৃতের সংখ্যা, নিখোঁজদের মধ্যে ভারতীয় প্রায় ২৯০ জন

বাড়লো নেপালে মৃতের সংখ্যা, নিখোঁজদের মধ্যে ভারতীয় প্রায় ২৯০ জন
হড়পা বানে বিধ্বস্ত নেপালে বাড়ছে মৃতের সংখ্যা।ইতিমধ্যে মৃতের সংখ্যা পেরিয়েছে চার শতাধিক। এখনও নিখোঁজ ১৪০০-র উপরে লোকজন এই বিপর্যয়ে নেপাল- তিব্বত মিলিয়ে। নিখোঁজদের মধ্যে রয়েছে ২৯০ জন ভারতীয়। ভারতের প্রধানমন্ত্রী সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রীকে। বুধবার বিধ্বংসী হড়পা বানে ভেসে গেছে নেপালের রসুয়া, নুয়াকোট-সহ একাধিক এলাকায় জল, কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোতে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। চলছে জোরকদমে উদ্ধার কাজ। হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত ৭৯৬ জনকে ।তাদের মধ্যে বিদেশী নাগরিক ৫০ জন। সড়কপথে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরও ৭৯৬ জনকে । সে দেশের প্রশাসনের হিসেব মতো নিখোঁজ ৯১০ জনের মত। অন্যদিকে তিব্বতে কোনো খোঁজ নেই ৫৫৮ জনের। সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা ১,৪৬৮ দাঁড়িয়েছে। চিতওয়ান থেকে সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। সেখানে দেহ উদ্ধার হয়েছে ১৩৭টি। এই বিপর্যয় হয়েছে ভূমিকম্পের কারণে প্রাথমিক ভাবে মনে করা হলেও পরে বদলেছে সেই ধারণা।হিমবাহ ভেঙে পড়ে নেপাল-তিব্বত সীমান্তের কাছে। বরফ, পাথর ও মাটির বিশাল স্তর তৈরি এর সঙ্গে মিশে। এতেই তৈরি হয়েছে ভয়াবহ আইস-রক অ্যাভাল্যাঞ্চ এবং ডেব্রিস ফ্লো। ভেসে যায় মাটি, পাথর এবং ধ্বংসাবশেষ। ভোতে কোশি এবং ত্রিশূলী নদী ব্যবস্থায় সেই জলস্রোত গিয়ে পড়ে। এদিকে এখনও কোন যোগাযোগ করা যাচ্ছে না নেপালে থাকা ২৯০ জন ভারতীয়ের বলে দাবি ভারতের বিদেশ মন্ত্রকের। এই ভারতীয়দের মধ্যে নেপাল ও তিব্বতে যাওয়া পর্যটক এবং জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করা কর্মী রয়েছে। নিখোঁজ ভারতীয়দের খোঁজ করা হচ্ছে নেপাল সরকার, বিভিন্ন মন্ত্রক, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ রেখে।

Related Posts

Scroll to Top