• হোম
  • আগরতলা
  • ভ্রাতৃত্ব বন্ধন রাখি উৎসবে মেতেছে রাজ্যবাসী
Image

ভ্রাতৃত্ব বন্ধন রাখি উৎসবে মেতেছে রাজ্যবাসী


উৎসব প্রেমী রাজ্যবাসীর কাছে ” রাখি বন্ধন ” অন্যতম । সৌভ্রাতৃত্ব তথা আনন্দের এই উৎসবকে ঘিরে রাজ্যের বিভিন্ন স্থানে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর শহরের বিভিন্ন স্থানের মহিলারা আয়োজন করল রাখি উৎসব। শহরের পূর্ব থানা, পশ্চিম থানা, প্রেস ক্লাবসহ বিভিন্ন এলাকার প্রায় ২৫ জন মানুষের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার কার্যত বার্তা দিলেন এই মহিলারা। উৎসবের এই আয়োজনে ফুটে ওঠে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর ছবি।

Related Posts

Scroll to Top