মর্মান্তিক-হৃদয়বিদারক ঘটনা। ৮ বছরেই জীবনদ্বীপ নিভে গেল ছোট্ট আজমীরের। পিতৃহারা আজমীরের মৃত্যুতে বাকরুদ্ধ পরিজনেরা।বিশালগড়ের নবীনগরের প্রধান পাড়ার বাসিন্দা প্রয়াত আতিকুল ইসলামের আট বছরের ছেলে ছিল আজমীর। রবিবার ভাইয়ের সঙ্গে বিজয় নদে স্নান করতে যায় আজমীর। আচমকাই নদীর জলে তলিয়ে যায় সে। ঘটনা জানাজানি হতেই লোকজন ছুটে আসেন। ঘটনাস্থলে ছুটে যান দমকলেরে কর্মীরা। পরে আসেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা। রবিবার খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ পাওয়া যায়নি। এতে দুশ্চিন্তা বেড়ে যায় পরিবার পরিজনদের মধ্যে। সোমবার ফের এন ডি আর এফ খোঁজাখুজি শুরু করে। তাদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে বিজয় নদ থেকে আজমীরের নিথর দেহ উদ্ধার হয়। ছোট্ট আজমীরের দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। আজমিরের দেহ নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব। তিনি আজমীরের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। –
আট বছরের শিশুর অকাল প্রয়াণে শোকের আবহ বিরাজ করছে নবীনগর প্রধান পাড়া এলাকায়।


















