পঞ্চায়েতকে না জানিয়ে নিজেদের ইচ্ছেমতো রাস্তায় মাটি ফেলার অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। সমস্যায় স্থানীয় লোকজন। ঘটনা খোয়াইয়ের পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।স্থানীয় বাসিন্দারা জানান দুই ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য জমি কিনে সেখানে মাটি ফেলার উদ্যোগ নেয়। সেজন্য এলাকায় চলাচলের রাস্তায় মাটি ফেলে তাও স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়ে। বৃষ্টি হওয়ায় সেই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার ছেলে-মেয়েদের স্কুলে যেতে যেমন সমস্যা হচ্ছে। কেউ অসুস্থ হলে যানবাহন আসতে যেমন অসুবিধা হবে তেমনি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের ইঞ্জিন আসতেও সমস্যায় পড়তে হবে। এই অবস্থায় ভুক্তভোগী লোকজন চাইছেন এর সুরাহা। যাতে লোকজন চলাচল করতে পারেন। বাসিন্দাদের দাবি, বিষয়টি প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষের নজরে এনে রাস্তা দ্রুত সংস্কারের।


















