সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • বিভ্রান্তির কোনো সুযোগ নেই—খাদ্যমন্ত্রী!
Image

বিভ্রান্তির কোনো সুযোগ নেই—খাদ্যমন্ত্রী!

রেশনের মাধ্যমে গ্রাহকদের মধ্যে চিনি-সুজি-ময়দা বিলি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।ইতিমধ্যে কোথাও কোথাও সুজি-ময়দা ৮০-৯০ শতাংশ বিলি হয়ে গেছে। চিনি দিন দশেকের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।কারণ চিনি বাইরে থেকে আসছে।সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই দাবি করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান এদিন খাদ্য দপ্তরের অধিকর্তাকে সঙ্গে নিয়ে ভার্চুয়াল প্রতিটি মহকুমা শাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। মন্ত্রী জানান, কোথাও বলা হয়নি লক্ষ্মি পূজার আগে এসব সামগ্রী বিলি করা হবে। বলা হয়েছে উৎসবের মরশুমে এসব সামগ্রী বিনামূল্যে গ্রাহকদের মধ্যে দেওয়া হবে। অথচ সামাজিক মাধ্যমে বিশেষ করে বিরোধীরা এনিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে গোয়েবলসীয় কায়দায়। তিনি জানান, কোনো গ্রাহক বাদ পড়বে না। সকলেই বিনামূল্যে এসব সামগ্রী পাবে। তবে এ পি এল-রা সুজি শুধু পাচ্ছে না। এখানে বিভ্রান্তির কোনো নেই। প্রথম দিন থেকে এটা বলা হচ্ছে।

Related Posts

Scroll to Top