সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

অভিযানেও থামে না শব্দ বাজি পোড়ানো!

শব্দবাজি নিষিদ্ধ। অভিযোগ এর পরেও অবৈধভাবে উৎসবের মরশুমে দেদার বিক্রি হচ্ছে শব্দ বাজি। এসবের বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিংবা পুলিস প্রশাসনের তরফে অভিযান চালানো হয়। বিশেষ করে লক্ষ্মি পুজো ও দেওয়ালির সময় দেদার বিক্রি যেমন হয় গোপনে তেমনি শব্দ বাজি পোড়ানোও হয় অবৈধভাবে। এতে শিশু ও অসুস্থ বয়স্ক ব্যাক্তিদের জন্য সমস্যার সৃষ্টি হয়। অভিযোগ প্রতিবছর এই উৎসবের সময়ে শব্দ বাজি নিষিদ্ধ করা থাকলেও আইন না মেনেই চলে বিক্রি। প্রতিবারের মতো এবছরও লক্ষ্মি পুজোর দিন রবিবার শব্দ বাজি বিরোধী অভিযানে নামে পুলিস। রবিবার পূর্ব আগরতলা থানা ও মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিস অভিযান চালায় মহারাজগঞ্জ সহ কয়েক টি জায়গায়। তাদের অভিযানে বাজেয়াপ্ত হয় প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি। এ ধরণের অভিযান জারি থাকবে বলে জানান এক পুলিস আধিকারিক।

পুলিস প্রশাসনের তরফে যতই অভিযান চালানো হোক না কেন, প্রতি বছরই দেখা যায় লক্ষ্মি পুজোর দিনে সন্ধ্যে থেকে শব্দ বাজি পোড়ানো শুরু হয়। কিছুতেই তা বন্ধ হচ্ছে না। তাই প্রশাসনের অভিযানের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতাও জরুরি।

Related Posts

Scroll to Top