পূর্বতন সরকারের সময়ের সঙ্গে বর্তমান সরকারের বিরাট পার্থক্য। কাজের আরেক নাম হচ্ছে বি জে পি সরকার। কাজ ছাড়া বি জে পি সরকারের আর কিছু নেই।ত্রিপুরাকে মানুষ এখন চিনতে পারছে। শুক্রবার এক অনুষ্ঠানে একথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন আগরতলা আমতলীস্থিত বৈষ্ণবটিলা এলাকায় উদ্বোধন হয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলের।আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্মিত হয় কমিউনিটি হলটি। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় হলের।উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়িকা মিনা রানী সরকার, স্থানীয় কর্পোরেটর হরিসাধন দেবনাথ সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ ও চিন্তাধারাকে সামনে রেখেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জল জীবন মিশনের মাধ্যমে ৮৬ শতাংশ মানুষের ঘরে ঘরে নলের মাধ্যমে পানীয় জল গেছে। চেষ্টা চলছে আগরতলা শহরে সেই শতাংশের পরিমাণ বৃদ্ধির। বাড়ি বাড়ি জলের মিটার আগামীতে লাগানো হবে যাতে জলের অপচয় না হয়। শহর এলাকার নদী গুলির উন্নয়ন ঘটানো হচ্ছে।
মুখ্যমন্ত্রীর আলোচনায় এদিন উঠে আসে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা। এদিন অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।
















