কনটেন্ট ক্রিয়েটর আমির সৌখিনকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিস সুপারের সঙ্গে সাক্ষাৎ টি এস এফ’র। বৃহস্পতিবার সংগঠনের তরফে অতিরিক্ত পুলিস সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। অভিযোগ সম্প্রতি দিল্লিতে ত্রিপুরার এক জনজাতি যুবককে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করে এই কন্টেন্ট ক্রিয়েটার। এমনকি ত্রিপুরার নাম নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করে এই কন্টেন্ট ক্রিয়েটার। ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সর্বত্র নিন্দার ঝড় বইতে থাকে। দাবি উঠে অভিযুক্তকে গ্রেপ্তারের। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও ঘটনা নিয়ে পুলিসের ডি জি পি’কে নির্দেশ দেন দিল্লি পুলিসের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার। যতটুকু জানা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ত্রিপুরা পুলিসের এক প্রতিনিধি দল। এদিকে ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সরব হয় টি এস এফ। সংগঠনের তরফে ঘটনার নিন্দা জানিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিস সুপারের কাছে স্মারকলিপি জমা দেয়।
দিল্লিতে রাজ্যের যুবকের সঙ্গে এ ধরণের আপত্তিকর ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই জায়গায় এখন দেখার ত্রিপুরা পুলিস অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়?
















