সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ছোট্ট বেদান্তিকা পূজিত হলেন দেবী রূপে!

প্রথা রীতিনীতি মেনে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে হল কুমারী পুজা। দেবী দুর্গার রুপ দর্শন করার এক্তি পবিত্র হিন্দু রীতি হল কুমারী পূজা। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় ।

দুর্গাপূজার অঙ্গরূপে কুমারী পুজা হয়ে থাকে প্রতিবছর অষ্টমীতে । শাস্র মতে অনধিক ১৬ বছরের অরজস্বলা কুমারী মেয়েদের দুর্গা পূজার অঙ্গরূপে পুজা করা হয়। প্রতিবছরের মত এবছরও মহা অষ্টমীর সকালে ভক্তদের বাঁধভাঙা উল্লাস আর উপচেপড়া ভিড়ের মধ্য দিয়ে আগরতলা ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে হলো ঐতিহ্যবাহী কুমারী পূজা। দেবীর রূপকল্পে মর্ত্যের এক কন্যাকে পুজো করার এই পবিত্র অনুষ্ঠানে সামিল হতে সকাল থেকেই মিশনে জড়ো হয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। সোমবার কুমারী পূজায় দেবী রুপে ছিল ছোট্ট বেদান্তিকা চক্রবর্তী। তার বয়স ৬ বছর । তার বাবা বিশ্বজিৎ চক্রবর্তী এবং মাতা বর্ণিতা ভট্টাচার্য। তাদের বাড়ি আগরতলার কলেজ টিলা এলাকায়। নির্দিষ্ট লগ্নে সমস্ত শাস্ত্রীয় বিধান ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বেদন্তিকাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে আসনে বসিয়ে পূজা করা হয়। এই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে পেরে ধন্য বোধ করেন উপস্থিত ভক্তরা। রামকৃষ্ণ মিশনের মহারাজ কুমারী পূজার তাৎপর্য ও আধ্যাত্মিক মাহাত্ম্য সম্পর্কে তুলে ধরেন যে নারী জাতির মধ্যে যে আদিশক্তি বা জগন্মাতার শক্তি সুপ্ত রয়েছে, কুমারী পূজার মাধ্যমে তারই বহিঃপ্রকাশ ঘটে ।

মহারাজের এই প্রজ্ঞাপূর্ণ ও গভীর আধ্যাত্মিক আলোচনা উপস্থিত ভক্তদের মনে এক বিশেষ ভাবের উদ্রেক ঘটায়। কঠোর শৃঙ্খলা ও সুব্যবস্থার মধ্য দিয়ে মহা অষ্টমীর এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Posts

Scroll to Top