সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

গরহাজির পাতালকন্যা জমাতিয়া!

জটিলতা কাটেনি।গরহাজির পাতালকন্যা জমাতিয়া। মাঝপথেই থমকে গেল জমির সীমানা নির্ধারণ।

কল্যাণপুর থানাধিন দক্ষিণ ঘিলাতলীর ছনখলায় সরকারি রাস্তা ও জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। তার সমাধানের লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সীমানা নির্ধারণের উদ্যোগ গ্রহণ করে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। নির্ধারিত সময় মতো সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত হন প্রশাসনিক আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন পুলিশ, টিএসআর এবং সি আর পি এফ জওয়ানরাও। কিন্তু সমস্ত প্রস্তুতি সত্ত্বেও দ্বিতীয় পক্ষের প্রতিনিধি পাতাল কন্যা জমাতিয়া দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সশরীরে উপস্থিত না হওয়ায় প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায়ই এই প্রশাসনিক উদ্যোগ স্থগিত রাখতে হয়।উপস্থিত ছিলেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, ডিসিএম সন্দীপ দেববর্মা, কল্যাণপুরের তহশিলদার। মহকুমা শাসক জানান পাতাল কন্যা জমাতিয়াকে লিখিত নোটিস, ফোনে যোগাযোগ করে সাড়া মিলেনি। তিনি আসেননি। তবে মহকুমা শাসক জানান জানান, সার্বজনীন রাস্তা সকলের জন্য খোলা থাকবে।

দিনের ঘটনাকে ঘিরে স্বাভাবিক ভাবেই উঠছে একাধিক প্রশ্ন। পূর্ব নির্ধারিত সময় দেওয়া হলেও দ্বিতীয় পক্ষের প্রতিনিধি উপস্থিত হলেন না কেন? তাঁর অনুপস্থিতির কারণ কী? পুনরায় কবে সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে? এই ঘটনার জেরে দীর্ঘদিনের সমস্যার দ্রুত নিষ্পত্তি নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।তাই নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রশাসন পরবর্তী সময়ে কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।

Related Posts

Scroll to Top