মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য মন কি বাত অনুষ্ঠান করে থাকেন প্রধানমন্ত্রী। রবিবার দলীয় কর্মীদের সঙ্গে বসে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতে অংশ নেন। বিভিন্ন অজানা বিষয় মন কি বাতের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইংরেজি মাসের শেষ রবিবারও ব্যতিক্রম হয়নি। আর প্রধানমন্ত্রীর মন কি বাত কোথাও না কোথাও দলীয় কর্মীদের সঙ্গে বসে শুনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রধানমন্ত্রীর ১৩৮ তম মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়েছিল বাধারঘাট মণ্ডলের বৈষ্ণবটিলা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়িকা মিনা রাণী সাহা, প্রদেশ বি জে পির সহ-সভাপতি রতন ঘোষ, বি জে পি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা। মন কি বাত শোনার পর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে মনে করিয়ে দেন কি কি কাজ উনার নেতৃত্বে ভারত সরকার করেছে। যেকোন দেশ কিংবা রাজ্যই হোক যতক্ষণ ধরে শক্তিশালী না হবে ততক্ষণ মানুষ শান্তিতে থাকতে পারবে না।উন্নয়নের মূল বিষয়ই হচ্ছে শান্তি থাকতে হবে।
প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার অনুষ্ঠানে মণ্ডল এলাকার বিজেপি কর্মী- সমর্থকরা ব্যাপক সংখ্যায় অংশ নেন। তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
















